Latest News

Showing posts with label বিদেশ. Show all posts
Showing posts with label বিদেশ. Show all posts

আমার পূর্বপুরুষের বাড়ি সিলেটে: শিল্পা শেঠি

সম্পতি একটি ফ্যাশন শোতে অংশ নিতে ঢাকায় এসেছিলেন তিনি। সেখানে ঢাকা সফর সহ নানা বিষয় নিয়ে কথা বলেছেন এ অভিনেত্রী।

বলিউডের একসময়ের ব্যাপক জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি। বিনোদন জগতে সেভাবে তাকে দেখা না গেলেও জনপ্রিয়তায় ভাটা পড়েনি মোটেও। 

সম্পতি একটি ফ্যাশন শোতে অংশ নিতে ঢাকায় এসেছিলেন তিনি। সেখানে ঢাকা সফর সহ নানা বিষয় নিয়ে কথা বলেছেন এ অভিনেত্রী। 

বাংলাদেশে এলেন, কেমন লাগছে?

এখানকার মানুষের আন্তরিকতা ও ভালোবাসার কথা অনেক শুনেছি। এবার এসে আমি মুগ্ধ। এ দেশে আমার এত ভক্ত আছেন- এখানে না এলে বুঝতে পারতাম না। এ রকম সুন্দর একটি আয়োজনে আমাকে আমন্ত্রণ করার জন্য আয়োজকদের ধন্যবাদ।

বাংলায় কথা বলতে পারেন?

আমার পূর্বপুরুষ ছিলেন সিলেট অঞ্চলের। সে সূত্রে অল্পবিস্তর বাংলা বলার অভ্যাস আছে। তবে বাংলা ভাষা বুঝতে পারি। যেমন ধরেন, 'আমি তোমাকে ভালোবাসি', 'তুমি দেখতে খুব মিষ্টি'- এ কথাগুলো অনায়াসে বলতে পারি। কিন্তু বেশিক্ষণ বাংলা বলতে গেলে নিশ্চিত আটকে যাব।

'ফ্যাশন ফর প্যাশন'-এ অংশ নেওয়ার অভিজ্ঞতা কেমন?

বাংলাদেশ এখন ফ্যাশন ও র‌্যাম্পে অনেক এগিয়ে গেছে। 'ফ্যাশন ফর প্যাশন' অনুষ্ঠানে অংশ নিয়ে আমি মুগ্ধ। সবার আউটলুকিং, স্টাইল ও চিন্তাধারা আন্তর্জাতিক মান ধরে রাখার মতো। এ ফ্যাশন শোতে বাংলাদেশের যারা অংশগ্রহণ করেছেন, সবাই খুব মেধাবী। সবচেয়ে ভালো লাগার বিষয় ছিল দর্শকের উচ্ছ্বাস। তাদের অংশগ্রহণ ভালো ছিল।

বাংলাদেশের কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা?

পূর্বপুরুষের ভিটায় ঘুরতে যাওয়ার ইচ্ছা ছিল। কিন্তু এবার সময় হবে না। দুবাই থেকে একটা অনুষ্ঠান শেষ করে ঢাকায় এলাম। এখান থেকে ছুটতে হবে মুম্বাই। ঢাকায় নামার পর থেকেই বৃষ্টি শুরু হলো। অনেক দিন পর প্রাণভরে বৃষ্টি উপভোগ করলাম। এটা স্বীকার করতেই হবে যে, এদেশের বৃষ্টি খুব স্নিগ্ধ।

বাংলাদেশের ছবিতে প্রস্তাব পেলে অভিনয় করবেন?

যখন নিয়মিত অভিনয় করতাম, তখন প্রস্তাব পেলে সত্যি সত্যি হয়তো করে ফেলতাম। কারণ বলিউড ছাড়াও তামিল, তেলেগু ও কন্নড় ভাষার ছবিতে নিয়মিত কাজ করতাম। কিন্তু বিয়ের পর কাজ কমিয়ে দিয়েছি। এখন ব্যবসা, ইয়োগা আর নাচের চর্চা করে দিন কাটে। মাঝেমধ্যে চিত্রনাট্য পছন্দ হলে কাজ করি। সে রকম সময় ও সুযোগ পেলে ভেবে দেখা যাবে।

সূত্র: সমকাল

ভেড়া চড়ানো মেয়েটি এখন ফ্রান্সের শিক্ষামন্ত্রী!




১৯৭৭ সালে মরক্কোয় রক্ষণশীল গরিব মুসলিম পরিবারে জন্ম তার। বাবা নির্মাণশ্রমিক। কোনো মতে টেনেচুনে সংসার চলে। ছোট্ট মেয়েটি মাঠে মাঠে ভেড়া চড়িয়ে বেড়ায়। আর আজ সেই মেয়েটিই ফ্রান্সের শিক্ষামন্ত্রী। তিনি নাজাত বেল কাশেম।

মেয়েকে পড়াশোনা করানো সামর্থ্য ছিল না বাবার। ওইটুকু মেয়ের জেদ সে পড়াশোনা করবেই। সারাদিন মাঠে ভেড়া চড়িয়ে, মায়ের সঙ্গে দুধ বিক্রি করে সন্ধেবেলায় বাড়ি ফেরা। তার পরই পড়তে বসা।

বেশি টাকা উপার্জনের জন্য নজতের বাবা চলে যান ফ্রান্সে। পরে পরিবারকেও সেখানে নিয়ে যান। সেখানে গিয়েও পড়াশোনা থামেনি নজতের।

২০০২ সালে প্যারিস ইনস্টিটিউট অব পলিটিক্যাল স্টাডিজ থেকে স্নাতক হোন নাজাত। ছাত্রাবস্থাতেই সমাজতান্ত্রিক দলে (সোশ্যালিস্ট পার্টি) যোগ দেন। রাজনীতিই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়।

তার মতো গরিব পরিবারগুলোর জন্য লড়াই শুরু করেন নাজাত। ধীরে ধীরে ফ্রান্সের রাজনীতির অন্যতম পরিচিত মুখ হয়ে ওঠেন। লড়াই করেছেন জাতিভেদের (রেসিজম) বিরুদ্ধেও।

২০০৮ সালে রোন আল্পাইন থেকে কাউন্সিল মেম্বার নির্বাচিত হোন নাজাত। এরপর থেকে আর হারেননি। ২০১২ সালে নারী অধিকার মন্ত্রীর দায়িত্ব পান। ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদের মুখপাত্রও নিযুক্ত হন।

কাজ এবং দক্ষতার জন্য ২০১৫ সালের নাজাতকে ফ্রান্সের শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেয়া হয়।

0
আমার পূর্বপুরুষের বাড়ি সিলেটে: শিল্পা শেঠি আমার পূর্বপুরুষের বাড়ি সিলেটে: শিল্পা শেঠি

বলিউডের একসময়ের ব্যাপক জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি। বিনোদন জগতে সেভাবে তাকে দেখা না গেলেও জনপ্রিয়তায় ভাটা পড়েনি মোটেও।  সম্পতি একটি ফ্যাশ...

0
ভেড়া চড়ানো মেয়েটি এখন ফ্রান্সের শিক্ষামন্ত্রী! ভেড়া চড়ানো মেয়েটি এখন ফ্রান্সের শিক্ষামন্ত্রী!

১৯৭৭ সালে মরক্কোয় রক্ষণশীল গরিব মুসলিম পরিবারে জন্ম তার। বাবা নির্মাণশ্রমিক। কোনো মতে টেনেচুনে সংসার চলে। ছোট্ট মেয়েটি মাঠে মাঠে ভেড়া চড়িয়ে...